ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের তদন্ত কমিটি

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ০৮:০৪ পিএম
সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের তদন্ত কমিটি

রাজধানীর শাহবাগ থানায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদল। শুক্রবার (২৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বৃহস্পতিবার শাহবাগ থানায় ছাত্রদলের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জহির রায়হান আহমেদ ও এ বি এম ইজাজুল কবির রুয়েল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন শাওনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঘটনার তদন্ত সম্পন্ন করে কেন্দ্রীয় সংসদের কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা চালায় একদল ছাত্রদল নেতাকর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অভিযোগ, সংগঠনটির নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ১০ জন সাংবাদিক ওই হামলার শিকার হয়েছেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)