ঢাকা, বাংলাদেশ || শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

অনলাইনে ইলিশ বিক্রিয় নামে প্রতারণা: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

প্রজন্ম২৪

, নড়াইল

প্রকাশ : শুক্রবার, ২৪ এপ্রিল,২০২৬, ১০:৩১ এ এম
অনলাইনে ইলিশ বিক্রিয় নামে প্রতারণা: চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

“ইলিশের বাড়ি চাঁদপুর, ফিশ ভ্যালি, ইলিশ ভাইয়া চাঁদপুর, অনলাইন পণ্য বিক্রয়” এই নামগুলো ব্যবহার করে ফেসবুকে পেজ খুলে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ সরবরাহের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া একটি প্রতারক চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে নড়াইল জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১টা ২০ মিনিটের দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি সিম ও ৩টি ব্যাংকের কার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামের মো. জাকির শেখের ছেলে আকাশ শেখ (২০), সরফরাজ মোল্যার ছেলে ফারুক মোল্যা ওরফে অনিক (২২), পাইকড়া গ্রামের মৃত রেজাউল করিমের ছেলে লিমন শেখ (২১), পলাশ মোল্যার ছেলে লিমন মোল্যা (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, আকাশ শেখ, ফারুক মোল্যা ওয়ফে অনিক, লিমন শেখ, লিমন মোল্যা এই ৪জন দীর্ঘদিন ধরে “ইলিশের বাড়ি চাঁদপুর, ফিশ ভ্যালি, ইলিশ ভাইয়া চাঁদপুর, অনলাইন পণ্য বিক্রয়” নামক অনলাইন ফেসবুক পেজ খুলে বিভিন্ন চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে স্বল্প মূল্যে চাঁদপুরের ইলিশ মাছ বিক্রির নামে প্রতারণা করে আসছিল। প্রতারিত হয়ে এক ভূক্তভোগী নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদার এর নিকট একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার এর নির্দেশে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস দল অভিযানে নামে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটের দিকে তথ্য প্রযুক্তির সহায়তায় নড়াইল জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের ইনচার্জ মো. আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই মো. জয়নুল আবেদীন, এসআই রাজেশ কুমার দাস এবং জেলা গোয়েন্দা শাখার এসআই মো. সাব্বির শেখ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় আসামিদের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন, ১৩টি অন্যের নামে নিবন্ধিত সিম ও ৩টি ব্যাংকের কার্ড জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা অনলাইনে বিভিন্ন নামে ফেসবুক পেজ খুলে স্বল্প মূল্যে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে প্রতারিত করে অর্থ আত্মসাত করেছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)