ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৭ জুন ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

আগামী এক বছরে সরকারের সাফল্য আরও দৃশ্যমান হবে: শামসুজ্জামান দুদু

প্রজন্ম২৪কম

প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৯:০২ পিএম
আগামী এক বছরে সরকারের সাফল্য আরও দৃশ্যমান হবে: শামসুজ্জামান দুদু

prajanma24 জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শামসুজ্জামান দুদু ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মাত্র চার মাস দায়িত্ব পালন করছে। আগামী এক বছরের মধ্যে এ সরকারের সাফল্য আরও দৃশ্যমান হবে, দেশ উন্নয়নের সিঁড়ি বেয়ে এগিয়ে যাবে এবং তারেক রহমান বাংলাদেশের একটি উল্লেখযোগ্য রাজনৈতিক নেতৃত্ব হিসেবে পরিচিতি পাবেন।
শুক্রবার (১২ জুন) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত 'শহীদ জিয়া ও বাংলাদেশ' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের আদর্শ প্রতিষ্ঠা করেছিলেন, বেগম খালেদা জিয়া তা অনুসরণ করেছেন এবং বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আদর্শ ধারণ করেই রাজনীতি করছেন।
তিনি বলেন, শহীদ জিয়াকে যারা অনুসরণ করবে, তাদের সহযোগিতা করা উচিত। তিনি আরও বলেন, জিয়াউর রহমান দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের যে ভিত্তি তৈরি করেছিলেন, তা অনুসরণ করে বেগম খালেদা জিয়া মানুষের মনে বিশেষ স্থান করে নিয়েছেন। একই ধারায় তারেক রহমানের নেতৃত্বে চার মাস আগে গঠিত সরকার আগামী এক বছরে আরও সাফল্যের দিকে এগিয়ে যাবে এবং দেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করবে।
দুদু বলেন, একা কারও পক্ষে কাজ করা সম্ভব নয়। আন্দোলনের মতোই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচনে বিজয়ী হয়েছে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই।
তিনি আরও সতর্ক করে বলেন, দেশে-বিদেশে পরাজিত শক্তিগুলো এখনো সক্রিয় রয়েছে। পার্শ্ববর্তী একটি দেশ তাদের সমর্থন ও আশ্রয় দিচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে, নইলে ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে না।
আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক সমাজের সভাপতি অ্যালবার্ট পি কস্টার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন প্রমুখ

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন