ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৭ জুন ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রামিসা হত্যায় ঘাতক সোহেল রানা ও স্বপ্না'' র ফাঁসি দ্রুত কার্যকর করার দাবিতে ধামরাই''য়ে মানববন্ধন

প্রজন্ম২৪কম

প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৮:৪৪ পিএম
আপডেট : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৮:৫৩ পিএম
রামিসা হত্যায় ঘাতক সোহেল রানা ও  স্বপ্না'' র ফাঁসি দ্রুত কার্যকর করার দাবিতে ধামরাই''য়ে মানববন্ধন

prajanma24 রামিসা হত্যার ফাঁসি দ্রুত কার্যকর করার দাবিতে ধামরাই''য়ে মানববন্ধন ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে রামিসা হত্যার ফাঁসি দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন ও সভা করেছে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন।
শুক্রবার (১২ জুন) ধামরাই যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে মানববন্ধন কর্মসূচি। পরে উপজেলা চত্বর এসে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের ধামরাই শাখার সভাপতি দেওয়ান নাসির উদ্দিন রুবেলের সভাপতিত্বে এই মানববন্ধন থেকে সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক রফিকুল ইসলাম খান আরিফ, ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের ধামরাই শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্মসাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান যুবরাজ প্রমুখ।
এ মানববন্ধন থেকে বক্তারা বলেন, শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। এই চাঞ্চল্যকর রায়ের পর দেশব্যাপী সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল দ্রুত এই ফাঁসি কার্যকরের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করা হচ্ছে ।
তারই ধারাবাহিকতায় ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যে মানববন্ধণ করছি তার দাবি একটাই শিশু রামিসাকে ধর্ষণের আসামিদের রায় দ্রুত কার্যকর করার জন্যে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন