ঢাকা, বাংলাদেশ || বুধবার, ১৭ জুন ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেরেবাংলানগরে ছুরিকাঘাতে ২ পুলিশ আহতের ঘটনায় দুই ছিনতাইকারী আটক

প্রজন্ম২৪কম

প্রকাশ : শুক্রবার, ১২ জুন,২০২৬, ০৮:৩৬ পিএম
শেরেবাংলানগরে ছুরিকাঘাতে ২ পুলিশ আহতের ঘটনায় দুই ছিনতাইকারী আটক

prajanma24 শেরেবাংলানগরে ছুরিকাঘাতে ২ পুলিশ আহতের ঘটনায় দুই ছিনতাইকারী আটক ছবি: সংগৃহীত

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাই করা একটি অটোরিকশা নিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো: রাজু আহম্মেদ কালু ওরফে কালু ওরফে হৃদয় (২৫) ও ২। মো: রকি ওরফে শাকিল (২৫)।
শেরেবাংলা নগর থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ১২: ৪৫ ঘটিকায় শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান সংলগ্ন গ্লাস ব্রিজ এলাকায় তিনজন ছিনতাইকারী একটি অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় জিয়া উদ্যানে কর্তব্যরত পুলিশ সদস্যরা ছিনতাইকারীদের ধাওয়া করলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ সদস্যরা ধাওয়া করে জুলাই স্মৃতি জাদুঘরের গেটের সামনে পৌঁছালে, ছিনতাইকারীদের আটক করার সময় তারা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এসআই শামসুজ্জোহা সরকার এবং কনস্টেবল হৃদয় বড়ুয়া গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় জড়িত দুই ছিনতাইকারীকে জনতার সহায়তায় তাৎক্ষণিকভাবে গ্রেফতার করে।
আহত দুই পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তারা কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল রাজারবাগে ভর্তি রয়েছেন। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক অপর এক ছিনতাইকারীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন