ঢাকা, বাংলাদেশ || বুধবার, ৩ জুন ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোর সীমান্তে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১

প্রজন্ম২৪.কম

, বেনাপোল

প্রকাশ : মঙ্গলবার, ২ জুন,২০২৬, ০৯:৩১ পিএম
যশোর সীমান্তে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১

যশোর সীমান্তে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামালসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামি হলেন, যশোর চৌগাছা থানার দৌলতপুর গ্রামের মৃত ইসহাক আলম খোকনের ছেলে জাহাঙ্গীর আলম (৪০)
মঙ্গলবার ( ২ জুন ) দিনব্যাপী বিজিবি এর আন্দুলিয়া বিওপি এবং বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৬ কেজি গাঁজা, ১টি বাইসাইকেল এবং ১টি মোবাইল, ১৬টি শাড়ী, ১৮০টি হাত পাখা, ১৭ কেজি ফুসকা, ১.৫ কেজি কিসমিস, ০.৫ কেজি জিরা, ১ প্যাকেট সনপাপড়ী, ১৯২টি চকলেট এবং ১৯৫টি কসমেটিক্স সামগ্রীসহ এক চোরাকারবারিকে আটক করে।
আটককৃত মালামালের মূল্য ২,৯৮,০০০/-(দুই লক্ষ আটানব্বই হাজার) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।এবং আটক আসামীকে চৌগাছা থানায় মামলা দায়েরের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।

 

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)