ঢাকা, বাংলাদেশ || বুধবার, ৩ জুন ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের মা-দুই ছেলে ও মেয়েসহ যশোরের ৫ জন নিহত: ঝিকরগাছায় শোকের ছায়া

প্রজন্ম২৪কম

প্রকাশ : মঙ্গলবার, ২ জুন,২০২৬, ০৯:১৭ পিএম
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারের মা-দুই ছেলে ও মেয়েসহ যশোরের ৫ জন নিহত: ঝিকরগাছায় শোকের ছায়া

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় মা, দুই ছেলে ও মেয়েসহ যশোরের ঝিকরগাছার ৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জুন) ভোর ৪ টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম ফ্লাইওভারের আগে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, যশোরের ঝিকরগাছা উপজেলার উজ্জ্বলপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী নূর জাহান বেগম (৫০), মেয়ে আয়শা খাতুন (২৮), দুই ছেলে আরিফুল ইসলাম (২৫), রাকিবুল ইসলাম (১৮) ও প্রাইভেটকারের চালক মনিরামপুর উপজেলার গৌরীপুর গ্রামের জাহিদ হোসেন (৩২)। দুর্ঘটনায় আয়শা খাতুনের দুই সন্তান আশরাফুল হোসেন (৭) ও তাছফিয়া খাতুন (৩) গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, ঢাকা থেকে যশোরগামী প্রাইভেটকারটি ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মালিগ্রাম ফ্লাইওভার পার হওয়ার আগে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকার দুমড়ে মুচড়ে নূর জাহান, আয়শা, আরিফুল ও জাহিদ ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আহত হন। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা দুর্ঘটনায় আহত রাকিবুল, আশরাফুল ও তাছফিয়াকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের নাদিম সাংবাদিকদের বলেন, আহত তিনজনের মধ্যে রাকিবুলের অবস্থা গুরুতর হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে শুনেছি। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর সাংবাদিকদের বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত ৪ জনের মরদেহ উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আহতদেরও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

নিহত চালক জাহিদ হোসেন (৩২)

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ঘটনাটি ফরিদপুরে ভাঙ্গার মধ্যে হলেও বিষয়টি শিবচর হাইওয়ে পুলিশ দেখভাল করেছে। তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। শিবচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, দুর্ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের বাড়ি যশোরে৷ দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও ট্রাক হেফাজতে নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এদিকে, একই পরিবারের ৪ জনের মৃত্যুর ঘটনায় ঝিকরগাছা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)