ঢাকা, বাংলাদেশ || বুধবার, ৩ জুন ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : সোমবার, ১ জুন,২০২৬, ১০:১২ পিএম
সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সামনে একটি অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এই সময়কে হেসে-খেলে পার করে দিলে দেশের ক্ষতি হবে, ক্ষতি হবে ভবিষ্যৎ প্রজন্মের।
রোববার (৩১ মে) সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীরা এই সভায় অংশ নেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, স্বাধীনতার পর হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে 'বটমলেস বাস্কেট' বলে অভিহিত করেছিলেন। কিন্তু শহীদ জিয়া কঠোর পরিশ্রমের মাধ্যমে মাত্র কিছুদিনের মধ্যে বাংলাদেশকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছিলেন যে, বিশ্ব দরবারে 'জিয়া' ও 'বাংলাদেশ' একই অর্থ বহন করত।
গত ১৭ বছরে কীভাবে গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও বিচার ব্যবস্থা ধ্বংস হয়েছে তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই বিধ্বস্ত অবস্থার মধ্য দিয়েই বর্তমান সরকার দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে। উপস্থিত প্রতিটি মানুষ এর জীবন্ত সাক্ষী।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, শুধু ২১৪ জন এমপি বা ৫০ জন ক্যাবিনেট সদস্যের পক্ষে সরকারকে সফল করা সম্ভব নয়। বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বাচনের আগের মতো একই অক্লান্ত পরিশ্রম নিয়ে মাঠে নামতে হবে।
ফলের গাছের উপমা দিয়ে তিনি বলেন, মানুষ ঢিল মারে আম, লিচু বা জামগাছে— যে গাছে ফল আছে। বাংলাদেশের মানুষের প্রত্যাশাও তেমনি বিএনপির কাছেই— যে দল শহীদ জিয়া গঠন করে গেছেন এবং যার ভিত গড়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
তারেক রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণআন্দোলন এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ যে রায় দিয়েছে, সেই ম্যানিফেস্টো বাস্তবায়নের মাধ্যমেই একটি সফল সরকারের কার্যক্রম সম্পন্ন করতে হবে। তিনি বিশ্বাস করেন, এটাই হবে শহীদ জিয়ার প্রতি প্রকৃত ও পরিপূর্ণ সম্মান প্রদর্শন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)