ঢাকা, বাংলাদেশ || বুধবার, ৩ জুন ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : শনিবার, ৩০ মে,২০২৬, ০৭:১৮ পিএম
জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার রাজধানীর ইসিবি ও কুড়িলে দুস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার সামগ্রী বিতরণের আগে উপস্থিত জনতার উদ্দেশে তিনি এ আহ্বান জানান। পরে প্রধানমন্ত্রী দুঃস্থদের মধ্যে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে দেশের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো।

একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদেরকে দীক্ষা দিয়ে গেছেন কীভাবে দেশের জন্য কাজ করতে হয়, কীভাবে দেশকে গঠন করতে হয়। তারই অংশ হিসেবে আমরা আজকে দুস্থ মানুষের পাশে সহযোগিতার হাত নিয়ে দাঁড়িয়েছি।’
তিনি বলেন, ‘আমাদেরকে বিগত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামীন যে সুযোগ দিয়েছেন দেশকে গঠন করার, মানুষের পাশে দাঁড়ানোর, আমরা সেই কাজটি সুন্দরভাবে যাতে করতে পারি, সেই রহমত আল্লাহর কাছে আমরা চাই। এটাই হোক আজকের দিনে আমাদের শপথ, এটাই হোক আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা।’

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)