ঢাকা, বাংলাদেশ || বুধবার, ২২ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

জকসুতে শিবিরের 'হানিট্র্যাপ ও অনৈতিক কৌশল'এর অভিযোগে জবিতে ছাত্রদলের মানববন্ধন

প্রজন্ম২৪ ডেস্ক

প্রকাশ : মঙ্গলবার, ২১ এপ্রিল,২০২৬, ০৮:৩০ পিএম
জকসুতে শিবিরের 'হানিট্র্যাপ ও অনৈতিক কৌশল'এর অভিযোগে জবিতে ছাত্রদলের মানববন্ধন

prajanma24 জকসুতে শিবিরের 'হানিট্র্যাপ ও অনৈতিক কৌশল'এর অভিযোগে জবিতে ছাত্রদলের মানববন্ধন ছবি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে হানিট্র্যাপ, অনৈতিক কৌশল অবলম্বন, ছাত্রী সংস্থায় যোগদানের জন্য চাপ সৃষ্টি, ফৌজদারি অপরাধ করেও সাংগঠনিক অস্বীকৃতি, তিন নারী শিক্ষার্থীর সঙ্গে শিবির নেতার অবৈধ সম্পর্ক এবং গুপ্ত রাজনীতির প্রতিবাদে মানববন্ধন করেছে জবি শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ভাষা শহিদ রফিক ভবনের নিচে এ প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শিবিরের এক কর্মী প্রেমের ফাঁদে ফেলে ছাত্রীদের নির্বাচনে ব্যবহার করেছে। তারা শিবিরের কর্মীদের তালিকা প্রকাশ ও সংগঠনের দায় নিশ্চিত করার আহ্বান জানান। অভিযুক্তকে প্রথমে অস্বীকার করা হলেও পরে তাকে পদধারী নেতা হিসেবে চিহ্নিত করা হয় এবং তার ফেসবুক ডিঅ্যাক্টিভ করায় সন্দেহ বাড়ে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করা হয়।
ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জকসুর জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা বলেন, "আমরা আমাদের বোনদের নিরাপত্তা চাই। সম্প্রতি আমরা এক ঘটনা দেখতে পেয়েছি যেখানে শিবিরের এক কর্মী ছাত্র সংসদ নির্বাচনে ৩ জন নারীকে প্রেমের ফাদে ফেলে ছাত্রসংসদ নির্বাচনে ব্যবহার করেছে। আমরা শিবিরের গুপ্ত রাজনীতি চাই না। তাদের সকল কর্মীদের তালিকা প্রকাশ করতে হবে এবং রাজনীতি করতে হবে। তাদের কর্মীরা কোন দোষ করলে তার দায় সংগঠনকে নিতে হবে।"
একই সংগঠনের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “প্রথমে ওই শিক্ষার্থীকে শিবিরের কর্মী হিসেবে অস্বীকার করা হলেও পরে জানা যায়, তিনি সংগঠনটির পদধারী নেতা ছিলেন। অভিযোগ ওঠার পর তিনি তার ফেসবুক আইডি ডিঅ্যাক্টিভ করে দেন।যা বিষয়টিকে আরও সন্দেহজনক করে তোলে।”
এ সময় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “মানববন্ধনে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, বর্তমানে যারা শিবির পরিচয়ে রাজনীতি করছেন, তাদের অনেকে আগে অন্য সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে হল বাণিজ্যসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিনজন শিক্ষার্থীকে প্রলোভন দেখিয়ে হান ট্র্যাপের মাধ্যমে বিভিন্ন অপকৌশলের মাধ্যমে, মিথ্যা অপকৌশলের মাধ্যমে, তৎকালীন প্রশাসনের মাধ্যমে আপনার নীল নকশা এঁকে সাধারণ শিক্ষার্থীদেরকে ফাঁকি দিয়ে আপনারা জকসু নির্বাচনে জয়ী হয়েছেন। প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে আপনারা এভাবে মিথ্যা প্রলোভন দেখিয়ে মিথ্যা অপকৌশলের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন।"
তিনি আরো বলেন, ​"আমাদের নারী শিক্ষার্থীদের বিভিন্ন হানি ট্র্যাপের মাধ্যমে বিভিন্ন নির্বাচনে মেনুপুলেট করেছেন এবং সামনের দিনে এ ধারা অব্যাহত যেন না থাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই গুপ্ত রাজনীতি বন্ধের দাবি জানাচ্ছি এবং নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে সবাইকে নিয়ে মিলেমিশে সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।” তিনি এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ মানববন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাফর আহমেদ, সুমন সরদার, শাহরিয়ার হোসেন, সাখওয়াতুল ইসলাম পরাগ, রবিউল আউয়াল পারভেজ, মাহমুদুল ইসলাম মাহমুদ, আরিফুল ইসলাম আরিফ, নাহিয়ান বিন অনিক, খাদিজাতুল কুবরা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)