ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

প্রেমের টানে একই দিনে ঘর ছেড়ে ৭ নারী উধাও

প্রজন্ম২৪

, টাঙ্গাইল

প্রকাশ : সোমবার, ২০ এপ্রিল,২০২৬, ০৯:৩৮ পিএম
প্রেমের টানে একই দিনে ঘর ছেড়ে ৭ নারী উধাও

টাঙ্গাইল সখীপুরে উপজেলায় একদিনে ৭ জন নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত রোববার (১৯ এপ্রিল) উপজেলার বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় এসব নারী নিজেদের সংসার ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে। পরিবারের দাবি, তারা প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন।
জানা যায়, এ বিষয়ে দিনভর সখীপুর থানায় একাধিক অভিযোগ জমা পড়ে। বিষয়টি নিশ্চিত করে থানার ওসি জানান, প্রতিটি ঘটনা গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনেক ক্ষেত্রে পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এসব ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিকভাবে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। সচেতন মহলের মতে, পরিবারে যোগাযোগের ঘাটতি, মানসিক দূরত্ব এবং পর্যাপ্ত নজরদারির অভাব এ ধরনের ঘটনার কারণ হতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তাদের মানসিক অবস্থা বোঝা এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ বা কাউন্সেলিং প্রদান করা অত্যন্ত জরুরি।
পুলিশ জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)