ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১ মার্চ ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

মোঃ কামাল হোসেন (বেনাপোল)

প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি,২০২৬, ১০:৫৪ পিএম
বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক

prajanma24 ছবি: কামাল হোসেন

যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে মালিকবিহীন মাদকদ্রব্য এবং অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা বিজিবি।
শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারি ২০২৬) দিনব্যাপী বিজিবি এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩৩ বোতল বিদেশী মদ, ৬৬ টি শাড়ী, ০৭ টি কম্বল, ১০৬৫ টি চকলেট এবং ৮১২ টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৯,১৪,৭০০/- (নয় লক্ষ চৌদ্দ হাজার সাতশত) টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)