ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১ মার্চ ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন কলেজছাত্র, দিশেহারা পরিবার

বিশেষ প্রতিনিধি

প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:৪২ পিএম
যশোরে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন কলেজছাত্র, দিশেহারা পরিবার

prajanma24 ছবি: শহিদ জয়

যশোর শহরের বারান্দীপাড়া সর্দারপাড়া থেকে নাজমুল (২৫) নামে এক মানসিক ভারসাম্যহীন কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। গত ২৬ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নাজমুল ওই এলাকার আব্দুল জলিলের ছেলে এবং আব্দুর রাজ্জাক কলেজ-এর অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি প্রায় আট বছর ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। গত বৃহস্পতিবার বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি।
নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজন ও স্থানীয়রা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় তার নিরাপত্তা নিয়ে পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন।
নাজমুলের গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৫ ফুট ২ ইঞ্চি। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল রঙের গেঞ্জি ও জেন্টস প্যান্ট। তিনি মানসিকভাবে অসুস্থ হওয়ায় নিজের নাম-ঠিকানা সঠিকভাবে বলতে পারেন না বলে পরিবার জানিয়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি নাজমুলের সন্ধান পেয়ে থাকলে বা কোথাও দেখে থাকলে ০১৯৯২-৩২১২৬৩ নম্বরে যোগাযোগ করার জন্য তার পরিবার বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)