ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১ মার্চ ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

ওয়ালটনের পরিচালক মাহাবুব আলমের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী দোয়া

প্রজন্ম 24 ডেস্ক:

প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:৩৭ এ এম
ওয়ালটনের পরিচালক মাহাবুব আলমের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে দেশব্যাপী দোয়া

ওয়ালটন গ্রুপের পরিচালক ও তরুণ উদ্যোক্তা মাহাবুব আলম মৃদুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ (২১ জানুয়ারি)। ২০২১ সালের এই দিনে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মাত্র ২৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বাংলাদেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তি জায়ান্ট ওয়ালটনের অন্যতম পরিচালক ছিলেন।
মরহুম মাহাবুব আলম মৃদুলের স্মরণে তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা কবর জিয়ারত, কোরআন খতম, দোয়া মাহফিল ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করছেন। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলে, গাজীপুরে ওয়ালটন হেডকোয়ার্টার্সে, রাজধানীর ওয়ালটন করপোরেট অফিস ও মিরপুরের ওয়ালটন কমপ্লেক্সসহ দেশব্যাপী সকল ওয়ালটন প্লাজা ও ডিস্ট্রিবিউটর শোরুমে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, মাহাবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-র চেয়ারম্যান। মাহাবুব আলম মৃদুল ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ওয়ালটন গ্রুপে পরিচালক হিসেবে যোগ দেওয়ার পর অত্যন্ত অল্প সময়ের মধ্যেই মেধার স্বাক্ষর রাখেন।
ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য খাতে নতুন নতুন উদ্ভাবনে তাঁর গভীর আগ্রহ ছিল। বিশেষ করে দেশের অটোমোবাইল শিল্প নিয়ে তিনি বড় পরিসরে কাজ করার স্বপ্ন দেখতেন। অত্যন্ত মিষ্টভাষী ও বন্ধুবৎসল মৃদুল ওয়ালটন পরিবারের সকল সদস্যের কাছে অত্যন্ত শ্রদ্ধা ও ভালোবাসার মানুষ ছিলেন। তাঁর অকাল প্রয়াণ ওয়ালটনসহ দেশের হাই-টেক শিল্প খাতের জন্য এক অপূরণীয় ক্ষতি। সংক্ষিপ্ত কিন্তু কর্মময় জীবনের সাফল্যের মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)