ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১ মার্চ ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

শেকৃবিতে আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

প্রজন্ম 24,শেকৃবি

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি,২০২৬, ১০:১৮ পিএম
শেকৃবিতে আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

prajanma24 প্রধান অতিথি শেকৃবি,র উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ ছবি: সংগৃহীত

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আন্তঃহল ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৩:৩০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের চতুর্থ তলার কনফারেন্স কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবুল কালামের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আব্দুল লতিফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, খেলাধুলা শরীর ও মন সুস্থ রাখার অন্যতম মাধ্যম। প্রযুক্তিনির্ভর এই যুগে খেলাধুলা বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সহযোগিতা ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শারীরিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক মো. রমিজ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার।
টুর্নামেন্টে মেয়েদের একক বিভাগে ৬ জন এবং ডাবলসে ৩টি দল, ছেলেদের এককে ১৬ জন ও ডাবলসে ৮টি দল অংশগ্রহণ করে।
মেয়েদের একক বিভাগে চ্যাম্পিয়ন হন অপরাজিতা ২৪ হলের শিক্ষার্থী নাদিয়া ইসলাম এবং রানার্স-আপ হন একই হলের অঞ্জনা ইসলাম। মেয়েদের ডাবলসে চ্যাম্পিয়ন হন অপরাজিতা ২৪ হলের নাদিয়া ইসলাম ও অঞ্জনা ইসলাম। রানার্স-আপ হন বেগম রোকেয়া হলের জেরিন তাসনিম ও ফারিয়া সিফাত।
ছেলেদের একক বিভাগে চ্যাম্পিয়ন হন বিজয় ২৪ হলের মো. রাকিবুল ইসলাম এবং রানার্স-আপ হন একই হলের শক্তি দেব ভট্টাচার্য অয়ন। ছেলেদের ডাবলসে চ্যাম্পিয়ন হন শেরেবাংলা হলের এমএস শিক্ষার্থী মোস্তবা হোসেন আতিক ও সরকার এম এ হাদি। রানার্স-আপ হন বিজয় ২৪ হলের মো. রাকিবুল ইসলাম ও শক্তি দেব ভট্টাচার্য অয়ন।
টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন শারীরিক শিক্ষা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সালাহ উদ্দিন, উপ-পরিচালক মোল্লা সাবিরা সুলতানা, কৃষিবিদ মো. জান্নাতুল হাসান এবং কৃষিবিদ মো. নূর-ই-আল-মামুন।
এসময় উপস্থিত ছিলেন প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. ফিরোজ মাহমুদ, এএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক এবং প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অধ্যাপক মো. নূর উদ্দীন মিয়া।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)