রোকসানা আক্তার পিংকি
, রাঙ্গামটি
জুরাছড়ি উপজেলার নবনির্মিত কমপ্লেক্স ভবনের পশ্চিম পাশে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দূর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
বুধবার (২২ এপ্রিল) সকাল- আনুমানিক ৮.৪৫ মিনিটে জুরাছড়ি উপজেলার নবনির্মিত উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের পশ্চিমে অবস্থিত সঞ্জিতা চাকমার বসতঘরে রান্নার (মাটির চুলা) হতে অগ্নিকান্ডের সৃষ্টি হলে সংশ্লিষ্ট বসরভিটায় আগুন ছড়িয়ে দূর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় জনগণ, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনীসহ উপস্থিত সকলের প্রচেষ্টায় ঘন্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রনে এসেছে।সঞ্জিতা চাকমার দেওয়া তথ্য এবং ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে জানা গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ লাখ টাকা।
জুরাছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ হতে তাৎক্ষণিকভাবে সঞ্জিতা চাকমা ও তার পরিবারকে শুকনো খাবার, কম্বল সহ জরুরিভিত্তিতে সহায়তা প্রদান করা হয়েছে।