বিশেষ প্রতিনিধি
, যশোর
যশোরের ঝিকরগাছায় বিদ্যুৎ সংকটের প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তারা ঝিকরগাছা পল্লী বিদ্যুৎ জোনাল কার্যালয় ঘেরাও করে অবস্থান নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় ক্ষোভ জমে স্থানীয়দের মধ্যে। এরই ধারাবাহিকতায় হঠাৎ করেই তারা কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ আবু সাঈদ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তিনি বলেন, বিদ্যুৎ সমস্যার কারণে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করছিলেন। পরে তাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
এ সময় ঝিকরগাছা উপজেলা বিএনপির ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রাখেন। বর্তমানে সামগ্রিকভাবে বিদ্যুৎ সংকট কিছুটা বেশি, তাই সবাইকে ধৈর্য ধরতে হবে।
পরে কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।