প্রজন্ম২৪
, বেনাপোল
কুরবানীর পশুর চামড়া ভারতে পাচার প্রতিরোধসহ অনুপ্রবেশ রোধে যশোরের শার্শা বেনাপোল সহ বিভিন্ন সীমান্তে বাড়তি সতর্কতা জারী করেছে বিজিবি।

সীমান্ত এলাকায় মাইকিং সহ বিজিবি টহল জোরদার ও নজরদারী বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান।বিজিবি অধিনায়ক বলেন বিজিবি সদর দফতরের নির্দেশনায় পশুর চামড়া পাচার রোধ সহ সব ধরনের অনুপ্রবেশ রোধে সর্বোচ্ছ সতর্কতায় রয়েছে বিজিবি। রাত দিন বাড়তি টহল ও নজরদারী বাড়ানো হয়েছে। বিভিন্ন পয়েন্টে সন্দেহ ভাজনদের চেকিং জোরদার করা হয়েছে সীমান্ত এলাকায়। কোন ভাবেই যেন চামড়া পাচার না হয় এজন্য বিজবি রয়েছে সজাগ।