প্রজন্ম 24 ডেস্ক:
ঠাকুরগাঁও জেলার হাজিপাড়া হাফেজিয়া মাদরাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপরত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ছবি: সংগৃহীত
ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে নতুন সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দুর্বল হয়ে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন এবং জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা এখন সরকারের প্রধান অগ্রাধিকার।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলার হাজিপাড়া হাফেজিয়া মাদরাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। নিজের নির্বাচনী এলাকার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমি ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে চিরঋণী। তারা মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে চাই।’
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।