ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১ মার্চ ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রজন্ম 24 ডেস্ক:

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি,২০২৬, ১০:২৪ পিএম
একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

prajanma24 একুশে বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান  বিকেল ৩টা ১৩ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত অমর একুশে বইমেলার উদ্বোধন ঘোষণা করেছেন। উদ্বোধন শেষে তিনি স্মারকে স্বাক্ষর করেন।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পবিত্র কোরআনসহ বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।
রীতি অনুযায়ী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান আরও জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়। সংগীতশিল্পী ফেরদৌস আরার নেতৃত্বে সুরসপ্তকের শিল্পীরা পরিবেশন করেন ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান। পরে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের শহীদ ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে দুপুর ২টায় মঞ্চে আসন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, বাংলা একাডেমির সভাপতি আবুল কাসেম ফজলুল হক, মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমসহ প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগী উপাচার্য নিয়াজ আহমেদ খান, উপ-উপাচার্য মামুন আহমেদ ও কবি, শিল্পী এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীসহ অতিথিরা পরে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।.
এবারের বইমেলায় মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল পেয়েছে। মোট ইউনিট সংখ্যা এক হাজার ১৮টি। গত বছর এই সংখ্যা ছিল যথাক্রমে ৭০৮ প্রতিষ্ঠান ও ১,০৮৪ ইউনিট।
সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় ৮৭টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশুচত্বরে রয়েছে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)