ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১ মার্চ ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও গ্রাম পুলিশ আহত

প্রজন্ম 24,যশোর

প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি,২০২৬, ০৯:৪০ পিএম
যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও গ্রাম পুলিশ আহত

যশোরের চৌগাছা ও ঝিকরগাছায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক গ্রাম পুলিশ সদস্য আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ও দুপুরে এসব দুর্ঘটনা ঘটে। আহতরা যশোর জেনারেল হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের আশরাফুলের স্ত্রী মিমি (২৭) মোটরসাইকেলের পেছনে বসে চৌগাছায় আসছিলেন। নিমতলা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কামুক্ত।
এদিকে দুপুর ১২টার দিকে ঝিকরগাছা উপজেলা থানার সামনে ট্রাক্টরের ধাক্কায় আহত হন গ্রাম পুলিশ সদস্য আবুল বাশার (২৬)। তিনি শরীফপুর গ্রামের বাসিন্দা ও ৭ নম্বর নাভারন ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ। জানা যায়, হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেলে থানায় আসার সময় বিপরীত দিক থেকে আসা মাটিবহনকারী একটি ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে আহত হন।
সহকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়। তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এবং তার অবস্থাও আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)