ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১ মার্চ ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

মধ্যপ্রাচ্যের সমস্ত ফ্লাইট স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া

প্রজন্ম 24 ডেস্ক:

প্রকাশ : শনিবার, ২৮ ফেব্রুয়ারি,২০২৬, ০৮:৫৯ পিএম
মধ্যপ্রাচ্যের সমস্ত ফ্লাইট স্থগিত করেছে এয়ার ইন্ডিয়া

prajanma24 ছবি: সংগৃহীত

ভারতের অন্যতম বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া মধ্যপ্রাচ্য অঞ্চলে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যগামী সমস্ত ফ্লাইট স্থগিত করেছে। দুবাই, আবুধাবি, বাহরাইন, আম্মান এবং রিয়াদসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের খবর পাওয়ার পর এবং ইসরাইল-ইরান সংঘর্ষ আরও বিস্তৃত সংঘাতে রূপ নেওয়ার পর শনিবার এক ঘোষণায় এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট আপাতত বন্ধ ঘোষণা করেছে। এই সংক্রান্ত এক অ্যাডভাইসরিতে মধ্যপ্রাচ্যের সকল গন্তব্যে এয়ার ইন্ডিয়ার সমস্ত ফ্লাইট স্থগিত করার পাশাপাশি বলা হয়েছে, আমরা আমাদের যাত্রী এবং ক্রুদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা মান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আমরা আমাদের ফ্লাইট পরিচালনার জন্য নিরাপত্তা এবং সুরক্ষা পরিবেশ মূল্যায়ন চালিয়ে যাব এবং প্রয়োজন অনুসারে সক্রিয়ভাবে কার্যক্রম সমন্বয় করব। সেই সঙ্গে যাত্রীদের প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)