ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১ মার্চ ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

‘কেউ ছাড় পাবে না’, নরসিংদীতে ডিআইজি

প্রজন্ম 24 ডেস্ক:

প্রকাশ : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি,২০২৬, ১০:৩৫ পিএম
‘কেউ ছাড় পাবে না’, নরসিংদীতে ডিআইজি

নরসিংদীতে ‘ধর্ষণের’ ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে ‘ছিনিয়ে নিয়ে’ কিশোরীকে হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় তিনি বলেন, এ ঘটনায় কেউ ছাড় পাবে না।
শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের নাম-ঠিকানা প্রকাশ করেন তিনি।
বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর মা বাদী হয়ে নয়জনকে আসামি করে মামলার পর পাঁচজনকে গ্রেপ্তার করেছিল মাধবদী থানা পুলিশ। কিন্তু তখন তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
ডিআইজি জানান, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মাধবদী থানার মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি সদস্য আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ান, প্রধান আসামি নূরার চাচাত ভাই মোহাম্মদ আইয়ুব, একই এলাকার এবাদুল্লাহ এবং হোসেন বাজার এলাকার গাফফার।
ডিআইজি রেজাউল করিম মল্লিক সাংবাদিকদের বলেন, “অপরাধীরা যে-ই হউক আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি চারজনকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম দেশের বিভিন্ন এলাকায় অভিযানে রয়েছে। আশা করছি, দ্রুত সব আসামি গ্রেপ্তার হবে। কেউ ছাড় পাবে না।”

সম্পর্কিত

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)