ঢাকা, বাংলাদেশ || বুধবার, ৩ জুন ২০২৬
prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24 prajanmo24
Ad for sale 870 x 80 Position (1)
Position (1)
Ad for sale 870 x 100 Position (1)
Position (1)

রাজগঞ্জে গ্রাম-বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রুহুল কুদ্দুস,

, মণিরামপুর

প্রকাশ : রবিবার, ৩১ মে,২০২৬, ০১:৪২ পিএম
রাজগঞ্জে গ্রাম-বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে গ্রাম-বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে (রবিবার) সকাল ১০ ঘটিকায় গ্রাম-বাংলা জনকল্যাণ অফিস রাজগঞ্জের পুলিশ তদন্ত কেন্দ্রর মোড়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
জানা যায়, ক্যাম্পে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ (ব্লাড প্রেসার) পরীক্ষা এবং ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এলাকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও অন্যান্য স্বনামধন্য প্রতিষ্ঠানের অভিজ্ঞ চিকিৎসকবৃন্দ। তাঁদের মধ্যে রয়েছেন , ডা. নাগিব উল গালিব, ডা. মাশিয়াত আফরিন রিয়া, ডাঃ মাসুম বিল্লাল

গ্রাম-বাংলা জনকল্যাণ সংস্থার সভাপতি প্রকৌশলী মাহববুর রহমান,শিক্ষক আবু মুছা,ইউনিয়ন হেল্থ অফিসার আক্তারজ্জামান টুটুল, নুরুজ্জামান মুন্না সহ সংস্হার সদস্যরা ৷ এক্যাম্পে প্রায় শতাধিক ফ্রি রুগী দেখা হয় ৷ এ মানবসেবার লক্ষ্য নিয়ে পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে এলাকার মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য সচেতনতার আওতায় আনা হয় ।

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Ad for sale 270 x 200 Position (2)
Position (2)